রাঙামাটির রাজস্থলী উপজেলায় মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে পবিত্র আল-কোরআন বিতরণ করেছে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনির উদ্যোগে সোমবার (১২ অক্টোবর) উপজেলার দুই নম্বর গাইন্দ্যা ইউনিয়নের তালুকদারপাড়া নূরানী ও ফোরকানিয়া মাদ্রাসায় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কোরআন শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা শাখার পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে পবিত্র আল-কোরআন উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
কর্মসূচি শেষে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি বলেন, কোরআন শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যেই তাঁদের এ উদ্যোগ।
কোরআন বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞো মারমা, জ্যেষ্ঠ সহসভাপতি আবুল হাসেম মেম্বার, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, যুগ্ম সম্পাদক রফিক আহম্মদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহম্মদ রুবেল, সদস্যসচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজন তঞ্চঙ্গ্যা, বাঙ্গালহালিয়া ছাত্রদলের আহ্বায়ক জোনায়েদ হোসেন জানু, ছাত্রবিষয়ক সম্পাদক আজিজুর রহমান রুবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনজাহ ও যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঘিলাছড়ি বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, গাইন্দ্যা বিএনপির সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক হ্লাচিংমং মারমা মিদু, শ্রমিক দলের সভাপতি হামিদ ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বাজার মসজিদের খতিব মাওলানা নুরুল হক, তালুকদারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মফিজ আহম্মদ, আবদুল মান্নান, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
পরে মিতিঙ্গ্যাছড়ি ও বাজার এলাকার ক্রীড়াপ্রেমী খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়।