প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:৪৩ পিএম
ছবি: যাযাদিময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে রোগী পরীক্ষা-নিরীক্ষা, আল্ট্রাসনোগ্রাম ও প্রসব কার্যক্রম পরিচালনার অভিযোগে জনসেবা হোমিও হল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক হোমিও চিকিৎসক মোছা. রেহেনা সিদ্দীকাকে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম রমিজ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবৈধভাবে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এ ব্যবস্থা নেয়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।