শ্রীপুরে জমি দখল ও রাস্তা কাটার অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে পৈতৃক জমি দখলের চেষ্টা, চলাচলের এজমালি রাস্তা কেটে পরিবারকে অবরুদ্ধ করার অপচেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

2026-10-12T17:18:42+06:00
2026-10-12T17:18:42+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শ্রীপুরে জমি দখল ও রাস্তা কাটার অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:১৮ পিএম  
ছবি: যাযাদি
গাজীপুরের শ্রীপুরে পৈতৃক জমি দখলের চেষ্টা, চলাচলের এজমালি রাস্তা কেটে পরিবারকে অবরুদ্ধ করার অপচেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মো. আইন উদ্দিন (৫৮) ও তার পরিবারের সদস্যরা। সোমবার (১২ অক্টোবর) গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা জমি রক্ষা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইন উদ্দিন অভিযোগ করেন, শ্রীপুর থানাধীন তেলিহাটি মৌজার জেএল নম্বর ১০-এর আরএস ৪৩৪ নম্বর খতিয়ানের ৬২০৪, ৬২০৫ ও ৬২০৬ নম্বর দাগের জমি তারা পৈতৃক সূত্রে পেয়েছেন। দীর্ঘদিন ধরে তারা জমিটি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।

তার অভিযোগ, স্থানীয় হুমায়ুন রশিদ, জসিম উদ্দিন, নুরুল আমিন, আল-আমীনসহ তাদের সহযোগীরা সীমানাপ্রাচীর ক্ষতিগ্রস্ত করে জমি দখলের চেষ্টা করছেন। একই সঙ্গে বসতবাড়ির দক্ষিণ পাশে জনসাধারণের চলাচলের একমাত্র এজমালি রাস্তা কেটে সেখানে আরসিসি পিলার বসিয়ে তাদের পরিবারকে অবরুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।

আইন উদ্দিন আরও অভিযোগ করেন, গত ২৪ সেপ্টেম্বর ওই জমিতে ঘরবাড়ি নির্মাণে বাধা দিলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টা করেন এবং তাকে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনার পর থেকে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।

আইন উদ্দিনের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি পৈতৃক সম্পত্তির কথিত দখলচেষ্টা বন্ধ, এজমালি রাস্তা ব্যবহারের সুযোগ নিশ্চিত এবং পরিবারের নিরাপত্তার জন্য স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
  বিষয়:   গাজীপুর  শ্রীপুর  জমি দখলের অভিযোগ  সংবাদ সম্মেলন 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত