নীলফামারীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাদেশ

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’ প্রতিপাদ্যে নীলফামারী জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপজেলা জেলা প্রশাসনের

2026-10-12T18:12:14+06:00
2026-10-12T18:12:14+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নীলফামারীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:১২ পিএম  
ছবি-যাযাদি
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’ প্রতিপাদ্যে নীলফামারী জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপজেলা জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে ফিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ হুমায়ূন কবির।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সোহায়েল পারভেজ সোহেল, শহর জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মামনুর রশিদ পাটোয়ারী বক্তব্য দেন।

জেলা প্রশাসক মোঃ হুমায়ূন কবির বলেন, একটি শিশুও যেন বাল্য বিয়ের শিকার না হয়। এজন্য সকলকে এগিয়ে আসতে হবে। পরিবার থেকে সচেতনতা বাড়াতে পারলে বাল্য বিয়ের হার কমে আসবে।  

বাংলাদেশ শিশু একাডেমি ও মহিলা বিষয়ক অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয় অনুষ্ঠান আয়োজনে সহযোগীতা করে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত