কালকিনিতে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর হাট এলাকায় অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার

2026-10-12T19:07:39+06:00
2026-10-12T19:07:39+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কালকিনিতে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৭:০৭ পিএম  
ছবি-যাযাদি
মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর হাট এলাকায় অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর ২০২৬) দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০-এর ৫(১) ধারায় পরিচালিত অভিযানে দুই ব্যবসায়ীকে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।

সংশ্লিষ্টরা জানান, মাছের প্রজনন, জলজ জীববৈচিত্র্য এবং দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের ব্যবহার ও বিক্রি বন্ধ করা জরুরি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মৎস্য সম্পদ সংরক্ষণে অবৈধ জাল ব্যবহার ও বিক্রি থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত