নোয়াখালীতে সন্ত্রাসী, চাদাবাজ ও কিশোরচক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নোয়াখালী

সারাদেশ

নোয়াখালীতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও কিশোরচক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন একদল নারী।সোমবার দুপুরে সদর

2026-10-12T19:06:04+06:00
2026-10-12T19:06:04+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নোয়াখালীতে সন্ত্রাসী, চাদাবাজ ও কিশোরচক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, নোয়াখালী
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৭:০৬ পিএম  
ছবি-যাযাদি
নোয়াখালীতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও কিশোরচক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন একদল নারী।

সোমবার দুপুরে সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের দরবেশপুর গ্রাম থেকে আসা ভুক্তভোগী নারীরা এ মানববন্ধন করেন।

এ সময় তারা অভিযোগ করেন, গত কয়েকদিন থেকে অস্ত্রধারী কিছু বহিরাগত কিশোর-যুবক দরবেশপুর গ্রামে সাধারণ মানুষের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না পেলে বাড়িঘরে হামলা এবং পরিবারের সদস্যদের মারধর করছে তারা। এসব অন্ত্রধারী সন্ত্রাসীদের ভয়ে সন্ধ্যার পর নারীরা ঘরে থেকে বের হতে পারছে না।

সবশেষ রবিবার রাতে বরিাগত সন্ত্রাসীরা কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ৫ জনকে আহত করে। এ সময় সন্ত্রাসীদের ভয়ে কয়েকজ স্থানীয় সামছুন আর রশিদ জামে মসজিদের ভেতরে আশ্রয় নিয়েও রক্ষা পায়নি। সন্ত্রাসী মসজিদের ভেতরে প্রবেশ করে হামলা চালায়।

মানববন্ধনে অভিযোগ করা হয়, দাবিকৃত চাঁদা না পেলে পরিবারের সদস্যদের ঘর থেকে বের হলে হামলার হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা।

এ সময় ভুক্তভোগী নারীরা অন্ত্রধারী সন্ত্রাসী-চাঁদাবাজদের গ্রেপ্তার এবং এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির দাবি জানান।

পরে মানববন্ধনকারীদের কয়েজন জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তাদের দাবি তুলে ধরেন।

এ সময় পুলিশ সুপার এনএম নাসিরুদ্দিন ভুক্তভোগী নারীদের অভয় দিয়ে বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও কিশোরচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সব অপরাধের সঙ্গে জড়িতদের কেউকে ছাড় দেওয়া হবে না বলে আশ্বাস দেন তিনি।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত