রাজস্থলীতে শারদীয় উৎসবকে ঘিরে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

রাজস্থলী, রাঙ্গামাটি প্রতিনিধি

সারাদেশ

রাঙ্গামাটি রাজস্থলীতে শারদীয় দুর্গা পুজাকে ঘিরে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। এবছর রাজস্থলীতে সরকারি

2026-10-12T19:35:29+06:00
2026-10-12T19:35:29+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
রাজস্থলীতে শারদীয় উৎসবকে ঘিরে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি
রাজস্থলী, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৭:৩৫ পিএম  
ছবি-যাযাদি
রাঙ্গামাটি রাজস্থলীতে  শারদীয় দুর্গা পুজাকে ঘিরে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। এবছর রাজস্থলীতে সরকারি ভাবে টি মন্ডপে এবং পারিবারিক ভাবে  শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। পূজা মণ্ডপ গুলোতে প্রতিমা নির্মাণ, সাজসজ্জা, আলোক সজ্জা, ধর্মীয় আচার-অনুষ্ঠানসহ নানা আয়োজনকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। 

রাজস্থলী উপজেলায় শারদীয় দুর্গোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও পারস্পরিক সম্প্রীতির রক্ষার্থে উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। 

উপজেলা প্রশাসন শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য থানা পুলিশের সাথে নিয়মিত আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা আয়োজন করেছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,রাজস্থলী উপজেলা শাখার তথ্য অনুযায়ী সাধারণত এ উপজেলার ৩টি ইউনিয়নের মধ্যে দুইটি ইউনিয়ন  মিলে এবছর ৪ টির মতো মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে পারিবারিক একটি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্টিত হবে। 

পূজা উদযাপনে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ সরকারি সব সংস্থা পূজার আয়োজনে সহযোগিতা করবেন বলে আশা করা হচ্ছে। বিগত বছরে ও  রাজস্থলীতে   মণ্ডপের সংখ্যা ছিল ৪ টি।

উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারে সনাতন ধর্মালম্বীরা তাদের নিজ নিজ মন্ডপে পূজাঅর্পণ ও বিসর্জনের  মধ্যে দিয়ে শারদীয় দুর্গাপুজা পরিসমাপ্তি ঘটবে বলে সাংবাদিকদের জানান।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত