পুরান ঢাকার বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে পাচ ইউনিট

যাযাদি অনলাইন

নগর-মহানগর

রাজধানীর চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজার ছয়তলায় একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাচটি ইউনিট কাজ করছে।সোমবার

2026-10-12T19:48:10+06:00
2026-10-12T19:48:10+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
নগর-মহানগর
পুরান ঢাকার বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে পাচ ইউনিট
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৭:৪৮ পিএম  
সংগৃহীত ছবি
রাজধানীর চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজার ছয়তলায় একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাচটি ইউনিট কাজ করছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। এর দুই মিনিট পর, বিকেল ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিসে খবর পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাঁরা বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান।

ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, চকবাজারের এসি মসজিদের পাশে ছোট কাটারায় মনজুর খান প্লাজার ছয়তলায় আগুন লাগে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। 

তিনি জানান, চকবাজারে সাততলা ভবনের ষষ্ঠতলায় অবস্থিত একটি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরো জানান, আগুনের কারণে ভবনটিতে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এতে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

  বিষয়:   পুরান ঢাকা  বহুতল ভবনে আগুন  নিয়ন্ত্রণে পাচ ইউনিট 


নগর-মহানগর- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত