ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে হুয়াওয়ে

যাযাদি অনলাইন

শিক্ষা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে (ইডব্লিউইউ) আইসিটি একাডেমি চালু করতে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান

2026-10-12T20:27:32+06:00
2026-10-12T20:27:32+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে হুয়াওয়ে
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৮:২৭ পিএম  
ছবি: যাযাদি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে (ইডব্লিউইউ) আইসিটি একাডেমি চালু করতে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। এ উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনা মূল্যে হুয়াওয়ের অনলাইন এআই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পারবেন। নিজেদের সুবিধামতো সময়ে কোর্সগুলো সম্পন্ন করার সুযোগও পাবেন তারা।

এ লক্ষ্যে সম্প্রতি হুয়াওয়ে ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ইডব্লিউইউর মূল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন হুয়াওয়ে সাউথ এশিয়ার পাবলিক অ্যাফেয়ার্সের ব্যবস্থাপনা পরিচালক মা বেন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক।

অনুষ্ঠানে ইডব্লিউইউর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ ওয়াসিফ রেজাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সমাধান ও সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে হুয়াওয়ে আইসিটি ও এআই ক্ষেত্রে বিশ্বমানের সক্ষমতা নিয়ে কাজ করছে। ইডব্লিউইউতে হুয়াওয়ে আইসিটি একাডেমি চালু হওয়ায় শিক্ষার্থীরা বিশেষজ্ঞদের কাছ থেকে এআই বিষয়ে শেখার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জন এবং এআই খাতে পেশাগতভাবে প্রস্তুত হতে সহায়তা করবে। বাংলাদেশের তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হুয়াওয়ের এ উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য অনুপ্রেরণাদায়ক।

অনুষ্ঠানে মা বেন বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা শেখার উপযুক্ত পরিবেশ এবং সুযোগ তৈরি করে বাংলাদেশের তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করছে হুয়াওয়ে।

তিনি বলেন, বাংলাদেশের উদ্ভাবনভিত্তিক অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এ অগ্রযাত্রার জন্য প্রযুক্তিতে দক্ষ জনবল প্রয়োজন। এ কারণে ইডব্লিউইউর মতো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করছে হুয়াওয়ে। শিল্প ও শিক্ষাখাতের মধ্যে সংযোগ তৈরির মাধ্যমে বাংলাদেশের তরুণদের ডিজিটাল ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই এ উদ্যোগের লক্ষ্য।

মা বেন আরও বলেন, ‘বাংলাদেশে বাংলাদেশের জন্য’ কাজ করে চলেছে হুয়াওয়ে। হুয়াওয়ে আইসিটি একাডেমি সেই প্রচেষ্টার একটি উদাহরণ।

সমঝোতা স্মারকের আওতায় ইডব্লিউইউর অধ্যাপকেরা কোর্সের মডিউল, শিক্ষার্থীদের নিবন্ধন এবং তাদের অগ্রগতি তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করতে পারবেন। শিক্ষার্থীরা হুয়াওয়ের অনলাইন প্রশিক্ষণ কর্মসূচিতে বিনা মূল্যে অংশ নিয়ে নিজেদের সুবিধামতো সময়ে কোর্স সম্পন্ন করবেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে মৌলিক গণিত, এআইয়ের পরিচিতি, ইন্টেলিজেন্ট কালচারাল কম্পিউটিং, এআইয়ের মূলনীতি ও প্রয়োগ, এআই প্রযুক্তি ও প্রয়োগ এবং এআই প্রসেসর উন্নয়নবিষয়ক কোর্স অন্তর্ভুক্ত রয়েছে। এসব কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, প্রযুক্তিগত প্রয়োগ এবং সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।
  বিষয়:   হুয়াওয়ে  ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি  কৃত্রিম বুদ্ধিমত্তা  প্রযুক্তি প্রশিক্ষণ 


শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত