প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৯:৩৪ পিএম
ছবি: সংগৃহীতপিরোজপুরের সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও মহা-পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি ২০২৭, শনিবার। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে।
শতবর্ষ উদযাপনকে ঘিরে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। বিদ্যালয়ের শত বছরের ইতিহাস, ঐতিহ্য ও স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কমিটি।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শতবর্ষ উদযাপন ও মহা-পুনর্মিলনীতে অংশ নিতে আগ্রহী প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
আগ্রহীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের ঠিকানা: https://registration.swarupkati-psa.org
এ ছাড়া নির্ধারিত কয়েকটি স্থান ও প্রতিনিধির মাধ্যমে নিবন্ধন এবং প্রয়োজনীয় তথ্য জানা যাবে। যোগাযোগের জন্য রয়েছেন সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাসির উদ্দিন (০১৭১২৫৮৪৬৬৫), স্বরূপকাঠী পৌরসভার ফুজি ডিজিটাল স্টুডিওর মো. ওয়ালী উল্লাহ (০১৮৯৩৫৭৫৯৫০), মোহনা জেনারেল স্টোরের মো. গালিবুল আলম (০১৩১৭৩৬৭০৫৭), এম এ টেলিকমের মো. জাকির হোসেন (০১৪০০১০০২০২), স্বাধীন ডিজিটাল স্টুডিওর মো. রুহুল আমীন (০১৭২৪২১৪০২১) এবং মীম ফটোস্ট্যাট, জগন্নাথকাঠি দক্ষিণপাড় বন্দরের মো. আমিনুল ইসলাম তালুকদার (০১৭১৬৬৫৪৬০৬)।