কুষ্টিয়ায় ইবি শিক্ষার্থীদের অংশগ্রহণে ইয়ুথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি

শিক্ষা

‘বহুত্ববাদ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় যুব নেতৃত্ব বিকাশ’— স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে ১২৯৮তম

2026-10-11T16:22:40+06:00
2026-10-11T16:22:40+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
কুষ্টিয়ায় ইবি শিক্ষার্থীদের অংশগ্রহণে ইয়ুথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৪:২২ পিএম  
ছবি-যাযাদি
‘বহুত্ববাদ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় যুব নেতৃত্ব বিকাশ’— স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে ১২৯৮তম ইয়ুথ লিডারশিপ ট্রেনিং। গত ৮-১০ অক্টোবর কুষ্টিয়ার আনজুমস কিচেনে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার–ইসলামী বিশ্ববিদ্যালয় ফোরামের উপদেষ্টা তন্ময় সাহা জয় এবং ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি আনোয়ারুল ওয়াহাব শাহীন।

ইয়ুথ এন্ডিং হাঙ্গার কুষ্টিয়া জেলা ফোরাম এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার–ইসলামী বিশ্ববিদ্যালয় ফোরামের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিল দ্য হাঙ্গার প্রজেক্ট, দ্য হাঙ্গার প্রজেক্ট–যশোর অঞ্চল এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ পরিচালনা করেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার যশোর অঞ্চলের সমন্বয়ক ও জাতীয় ফোরামের সদস্য মামুন হোসেন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার যশোর অঞ্চলের যুগ্ম সমন্বয়ক (নারী) সুম্মা খাতুন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের প্রশিক্ষক তাহমিনা ইবনে হাশিম এবং দ্য হাঙ্গার প্রজেক্ট যশোর অঞ্চলের সমন্বয়ক খোরশেদ আলম। এ ছাড়া প্রশিক্ষক হিসেবে ছিলেন অধিশ দাশ।

উল্লেখ্য, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নেতৃত্ব, বহুত্ববাদ, সামাজিক সম্প্রীতি, জবাবদিহি, নাগরিক অধিকার প্রভৃতি বিষয়ে বিভিন্ন অংশগ্রহণমূলক সেশন, দলীয় আলোচনা, দলগত কার্যক্রম ও উপস্থাপনা অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষণ শেষে সংগঠনটির ইবি শাখার উপদেষ্টা তন্ময় সাহা জয়, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সহসভাপতি ও পিএফজে-এর সমন্বয়ক শফিকুল ইসলাম এবং সুজনের সভাপতি ও পিএফজে-এর সদস্য আবু হেনা মুহাম্মদ রাসুলের উপস্থিতিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়।
  বিষয়:   কুষ্টিয়া  ইবি  শিক্ষার্থী 


শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত