রবি-দৃষ্টি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইএসইউ

যাযাদি অনলাইন

শিক্ষা

রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত

2026-10-11T17:35:19+06:00
2026-10-11T17:35:19+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
রবি-দৃষ্টি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইএসইউ
যাযাদি অনলাইন
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৫:৩৫ পিএম  
ছবি: যাযাদি
রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জেতে আইএসইউ। একই প্রতিযোগিতায় ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ বক্তার সম্মাননা পেয়েছেন আইএসইউর শিক্ষার্থী লিখন সরকার।

রবি আজিয়াটা পিএলসির পৃষ্ঠপোষকতায় দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের ফাইনালে বিতর্কের বিষয় ছিল, ‘এই সংসদ দুর্বল ব্যাংকগুলোকে রাষ্ট্রীয় সহায়তায় বাচানোর পরিবর্তে তাদের ব্যর্থ হতে দেবে।’ এতে সরকারি দল হিসেবে অংশ নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আইএসইউ। যুক্তি, বিশ্লেষণ ও পাল্টা যুক্তির লড়াইয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আইএসইউ।

চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন রাহি রহমান, লিখন সরকার ও সাকিব হাসান সিফাত। ফাইনালে ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য শ্রেষ্ঠ বক্তার স্বীকৃতি পান লিখন সরকার।

এদিকে, স্কুল পর্যায়ের ফাইনালে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ।

আইএসইউর উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান চ্যাম্পিয়ন দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এ অর্জন আইএসইউ পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। শিক্ষার্থীদের মেধা, যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা ও আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটেছে এ সাফল্যে। এ অর্জন তাদের ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে এবং বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদেরও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাক্সেনটেক পিএলসির জেনারেল ম্যানেজার (করপোরেট বিজনেস অপারেশনস) আরিফ আহমেদ চৌধুরী, দৃষ্টি চট্টগ্রামের উপদেষ্টা ছাইফুল হুদা ছিদ্দিকী, চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহসভাপতি বৃজেট ডায়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান, দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, সংগঠনটির সাবেক সভাপতি সাইফ চৌধুরী এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সহসভাপতি নাসির উদ্দিন।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা বিজয়ী দল ও বিতার্কিকদের হাতে পুরস্কার তুলে দেন।
  বিষয়:   ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি  বিতর্ক প্রতিযোগিতা  দৃষ্টি চট্টগ্রাম 


শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত