হাবিপ্রবি'র রিজেন্ট বোর্ডের সদস্য হলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম

হাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে দুজন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন সংসদ নেতা তথা

2026-10-10T15:45:11+06:00
2026-10-10T15:45:11+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
হাবিপ্রবি'র রিজেন্ট বোর্ডের সদস্য হলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:৪৫ পিএম  
সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে দুজন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন সংসদ নেতা তথা প্রধা নমন্ত্রী।

মনোনীত দুইজন সংসদ সদস্য হলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা আসন-৩৬-এর সংসদ সদস্য রেজেকা সুলতানা।

চিঠিটি ৫ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা হয়।  সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন স্বাক্ষরিত উক্ত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৮(১)(ঘ) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে ওই দুই সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে।

চিঠির অনুলিপি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
  বিষয়:   হাবিপ্রবি  শিক্ষা  সদস্য  সাংসদ 


শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত