মোহনগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার মোহনগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ২ নং বড়তলী — বানিহারী ইউনিয়নের

2026-10-10T20:23:56+06:00
2026-10-10T20:24:09+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মোহনগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম  আপডেট: ১০.১০.২০২৬ ৮:২৪ পিএম 
প্রতীকী ছবি
নেত্রকোনার মোহনগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ২ নং বড়তলী — বানিহারী ইউনিয়নের উলুকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো— ওই গ্রামের বেপারী বাড়ির আল মামুন মিয়ার মেয়ে জান্নাতুল (৮) ও ফারুক মিয়ার মেয়ে মিহি (৭)। তারা দুজনই স্থানীয় মারকাজুল উলুম উলুকান্দা মাদ্রাসার ১ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে শিশু দুটির সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দুপুর ২টা ১০ মিনিটের দিকে তাদের উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অলক কান্তি তালুকদার বলেন, পুকুরে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালে যায়। সুরতহাল প্রতিবেদন সংগ্রহ শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত