পরশুরামে আওয়ামী লীগের পোস্টার লাগানোর অপরাধে আটক ১, নেপথ্যে ৫ হাজার টাকার চুক্তির

পরশুরাম, ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের রাজষপুর বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টার লাগানোর অপরাধে আনন্দ নামে এক যুবককে আটক করেছে

2026-10-10T18:44:04+06:00
2026-10-10T18:44:04+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পরশুরামে আওয়ামী লীগের পোস্টার লাগানোর অপরাধে আটক ১, নেপথ্যে ৫ হাজার টাকার চুক্তির
পরশুরাম, ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:৪৪ পিএম  
ছবি-যাযাদি
ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের রাজষপুর বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টার লাগানোর অপরাধে আনন্দ  নামে এক  যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় প্রবাসী আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন হেলালের কাছ থেকে ৫ হাজার টাকার বিনিময়ে পোস্টার লাগানোর চুক্তি হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) রাজষপুর বাজারে রাত ৩ টায় রাজষপুর বাজারে  পোস্টার লাগানোর সময় সরাসরি দেখেন বাজারের নাইটগার্ড ডালিম।ডালিম কে দেখে আনন্দ পালিয়ে যায়। শনিবার সকালে এই খবর চারদিকে ছড়িয়ে পরলে বাজার কমিটির সভাপতি  এবং সাধারণ সম্পাদক ডালিম সহ পরশুরাম মডেল থানার পুলিশ  স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিতিতে আনন্দ(১৯) স্বীকার করল পোস্ট সে নিজে লাগায়। তখন রাত ৩ টা।  তিনি আরও জানান, প্রবাসী আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন হেলালের দেওয়া ৫ হাজার টাকার বিনিময়ে সে পোস্টার লাগাতে গিয়েছে। আনন্দ রাজষপুর গ্রামের জাহাঙ্গীরের ছেলে। 

আনন্দ জানান তানজিম নামে এক যুবক এই পোস্টার গুলো ঢাকা থেকে এসে দিয়ে চলে যায়। তানজিম রাজষপুর গ্রামে শফিকুর রহমাননের ছেলে। 

বণিক সমিতির সভাপতি ডালিম জানান, রাত ৩ টায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পোস্ট লাগানোর খবরটি সম্পূর্ণ সত্য।আনন্দ ছেলে টি নিজেই সবার সামনে স্বীকারোক্তি দিয়েছে। পোস্টটার লাগানোর সময় নাইটগার্ড ডালিম কে দেখে সে পালিয়ে যায়। তার সাথে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সাথে আর্থিক চুক্তি হয়েছে। 

চিথলিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি মাষ্টার শেখ আহম্মদ জানান নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পোস্ট লাগানোর খবরটি সত্য। ওরা দিনে বিএনপি করে রাতে আওয়ামী লীগের লোকজনের সাথে যোগাযোগ করে।এরা দলের মির্জাফর। জাতীয় বেইমান। এই অপরাধী লোকদেরকে   বিচারের আওতায় এনে বিচারের মুখোমুখি করা উচিত। 

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আশ্রাফুল ইসলাম  জানান, পোস্ট লাগানোর খবরটি সত্য এবং একজন কে গ্রেপ্তার করা হয়েছে ।  তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ছড়িত সবাই কে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় নেই।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত