কালিয়াকৈরে ইউএফটিবিতে প্রযুক্তি খাতে দক্ষ সফটওয়্যার প্রকৌশলী তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈর ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশে (ইউএফটিবি) সফটওয়্যার প্রকৌশলে শিক্ষার্থীদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘বি-টপসে—সফটওয়্যার আর্কিটেকচার-১’ শীর্ষক

2026-10-10T21:04:00+06:00
2026-10-10T21:04:00+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কালিয়াকৈরে ইউএফটিবিতে প্রযুক্তি খাতে দক্ষ সফটওয়্যার প্রকৌশলী তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৯:০৪ পিএম  
ছবি-যাযাদি
গাজীপুরের কালিয়াকৈর ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশে (ইউএফটিবি) সফটওয়্যার প্রকৌশলে শিক্ষার্থীদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘বি-টপসে—সফটওয়্যার আর্কিটেকচার-১’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোক্তার আলী।
 
প্রধান অতিথির বক্তব্যে  উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোক্তার আলী বলেন, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের প্রচলিত পাঠ্যক্রমের জ্ঞানের পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে ব্যবহারিক দক্ষতা অর্জন করতে হবে। সফটওয়্যার প্রকৌশলে দক্ষতা উন্নয়ন, আধুনিক সফটওয়্যার আর্কিটেকচার সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন এবং সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের পেশাগত জীবনের জন্য প্রস্তুত হতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তিবিদ গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বি-টপসে (B-TOPSE) কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যবহারিক জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রে প্রবেশের প্রস্তুতি জোরদার করার পাশাপাশি দেশের তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরিতে ভূমিকা রাখবে।

 সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, প্রশিক্ষক ও আমন্ত্রিত অতিথি এবং  জাইকা এক্সপার্টসহ প্রজেক্ট কো-অর্ডিনেটর নাহো কাটসুকি উপস্থিত ছিলেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত