গফরগাঁওয়ে জানালার গ্রিল কেটে ব‍্যাবসা প্রতিষ্ঠান থেকে পাচ কম্পিউটার ও তিন ল্যাপটপ চুরি

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে জানালার গ্রিল কেটে মা কম্পিউটার ট্রেনিং সেন্টার নামের একটি ব‍্যাবসা প্রতিষ্ঠান থেকে পাচটি কম্পিউটার ও তিনটি ল্যাপটপ চুরির

2026-10-10T20:22:47+06:00
2026-10-10T20:22:47+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গফরগাঁওয়ে জানালার গ্রিল কেটে ব‍্যাবসা প্রতিষ্ঠান থেকে পাচ কম্পিউটার ও তিন ল্যাপটপ চুরি
গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:২২ পিএম  
ছবি-যাযাদি
ময়মনসিংহের গফরগাঁওয়ে জানালার গ্রিল কেটে মা কম্পিউটার ট্রেনিং সেন্টার নামের একটি ব‍্যাবসা প্রতিষ্ঠান থেকে পাচটি কম্পিউটার ও তিনটি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত  রাতে পৌর শহরের কলেজ রোডস্থ মা কম্পিউটার ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে।

জানা যায়, গফরগাঁও পৌর শহরের কলেজ রোডে অবস্থিত  মা কম্পিউটার ট্রেনিং সেন্টারটি শুক্রবার দিন বন্ধ থাকে । এ সুযোগে চোরচক্র পিছনের জানালার গ্রিল  কেটে ভিতরে ঢুকে প্রতিষ্ঠানের পাঁচটি কম্পিউটার ও তিনটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। শনিবার সকালে ট্রেনিং সেন্টার খোলে চুরির ঘটনা জানা যায়। খবর পেয়ে গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান সেখ ও ওসি(তদন্ত) মসিউর রহমান ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

মা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক আব্দুল কাইয়ুম বলেন, চুরি যাওয়া পাচটি কম্পিউটার ও তিনটি ল্যাপটপের আনুমানিক মূল্য  তিন লাখ টাকা।

গফরগাঁও থানার ওসি মোঃ মনিরুজ্জামান সেখ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরির্দশন করেছি। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত