প্রশ্ন ফাসের ঘটনায় স্থগিত যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

যাযাদি অনলাইন

জাতীয়

প্রশ্ন ফাসের ঘটনায় স্থগিত যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের পরীক্ষা আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায়

2026-10-10T20:43:55+06:00
2026-10-11T01:12:04+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
প্রশ্ন ফাসের ঘটনায় স্থগিত যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর
যাযাদি অনলাইন
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:৪৩ পিএম  আপডেট: ১১.১০.২০২৬ ১:১২ এএম 
সংগৃহীত ছবি
প্রশ্ন ফাসের ঘটনায় স্থগিত যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের পরীক্ষা আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

শনিবার বেলা ১১টায় পরীক্ষা শুরুর কথা থাকলেও এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাসের অভিযোগ ছড়িয়ে পড়ে। এরপর পরীক্ষা স্থগিত করার কথা জানায় যুব উন্নয়ন অধিদপ্তর। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা।

নিয়োগ কমিটির আহ্বায়ক ও যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) যুগ্ম সচিব ডিএম আতিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অদ্য ১০ অক্টোবর বেলা ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি পরীক্ষার জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়। কিন্তু পরীক্ষা গ্রহণের পূর্বে উক্ত পরীক্ষার প্রশ্নপত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফাঁসের বিষয়টি নজরে আসায় এই নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।

স্থগিতকৃত এই নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় আগামী ১৬ অক্টোবর শুক্রবার বিকেল ৩ ঘটিকায় প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে বিষয়টি পুনরায় অবহিত করা হবে।

যুব উন্নয়ন অধিদপ্তর জানিয়েছে, প্রশ্নপত্র ফাসের বিষয় তদন্তের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে পাচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত তদন্ত কমিটিকে আগামী তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

  বিষয়:   প্রশ্ন ফাস  যুব উন্নয়ন  পরীক্ষা  অক্টোবর 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত