রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি, চারজন আটক

যাযাদি অনলাইন

জাতীয়

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় চারজনকে আটক করেছে শাহবাগ থানার পুলিশ।শনিবার (১০ অক্টোবর)

2026-10-10T17:33:28+06:00
2026-10-10T18:58:41+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি, চারজন আটক
যাযাদি অনলাইন
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫:৩৩ পিএম  আপডেট: ১০.১০.২০২৬ ৬:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় চারজনকে আটক করেছে শাহবাগ থানার পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল খালেক এ তথ্য নিশ্চিত করেন।

আটকদের মধ্যে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস রয়েছেন বলে জানা গেছে।

আবদুল খালেক বলেন, গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় একজন নারী ও তিনজন পুরুষসহ মোট চারজনকে আটক করা হয়েছে। আটকরা বর্তমানে ডিবি হেফাজতে আছে।

সম্প্রতি শিল্পকলা একাডেমির সীমানাপ্রাচীরে আঁকা হয়েছে গুণী ব্যক্তিদের গ্রাফিতি। তাদের মধ্যে আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, বাউল সাধক ফকির লালন শাহ, প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, চিত্রশিল্পী এস এম সুলতান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রখ্যাত কথাসাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হান, বাউল সম্রাট শাহ আবদুল করিম, অভিনেতা হুমায়ুন ফরীদি ও সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরী।

সেই সঙ্গে ফুটপাতে পথচারীদের বিশ্রামের জন্য বসানো হয়েছে বেঞ্চ। ফুটপাত পরিচ্ছন্ন রাখতে স্থাপন করা হয়েছে ডাস্টবিনও। কাজ শেষে গত ৫ অক্টোবর তা উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।
  বিষয়:   রবীন্দ্রনাথ ঠাকুর  গ্রাফিতিতে কালি  চারজন আটক 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত