প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:০২ পিএম আপডেট: ১০.১০.২০২৬ ১১:০৫ পিএম
সংগৃহীত ছবি ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি নির্ধারিত ফ্লাইট স্থগিত করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ চলাচল করবে না।
এ অবস্থায় সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
শনিবার (১০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪–এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট হয় অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, নয়তো বাতিল করা হয়েছে। আজ শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের পর এ সিদ্ধান্তে নেওয়া হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।