ছবি-যাযাদি গাজীপুরের শ্রীপুরে বিকাশ এজেন্টের টাকা ভর্তি প্রাইভেটকারে গুলি চালিয়ে ৩কোটি টাকা ছিনতাইয়ের ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুর জেলা পুলিশ সুপার জসিম উদ্দীন। ঘটনার ২৩ঘন্টা পরও কোনো মামলা হয়নি।
আজ শনিবার (১০ অক্টোবার) দুপুরের দিকে গণমাধ্যমে কথা বলেন। এরআগে, বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্নপুর এলাকায় ঘটনাস্থলে যান পুলিশ সুপার। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বিভাগের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার (৯ অক্টোবার) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ১০-১২জনের একদল দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে কর্নপুর গ্রামে বিকাশ এজেন্টের টাকা ভর্তি গাড়ি আটকে গুলি করে ৩কোটি টাকা ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ নামের একটি বিকাশ এজেন্টের ভাড়া করা প্রাইভেটকারে করে এজেন্টকর্মীরা নরসিংদী থেকে রওনা এজেন্ট কর্মীরা। শ্রীপুরের ওই জায়গায় পৌঁছাতেই মোটরসাইকেলে আসা ১০-১২ জন দুর্বৃত্ত তাদের বহন করা গাড়ি গতিরোধ করে গুলি ছোড়ে। এতে বিকাশ এজেন্টের ম্যানেজারসহ ৩জন আহত হন। এ সময় হিমেল নামের একজন গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা টাকার দুটি বস্তা লুটে নিয়ে যায়। বিকাশ এজেন্টের লোকজন দাবী করেন, ওই দুই বস্তাতে ৩কোটি টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় তারা হাসপাতালে আসেন।
এদিকে, গুলির ঘটনা ও টাকা ছিনতাইয়ের ২৩ঘন্টা পার হলেও কোনো মামলা হয়নি। পুলিশ বলছে, এখনো কোনো অভিযোগ পায়নি তাই, মামলা হয়নি। অপর দিকে গুলির ঘটনায় আহত তিন বিকাশ কর্মীকে পুলিশ তাদের হেফাজতে নিয়েছেন।
পুলিশ জানায়, বিকাশ এজেন্ট কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, তিনটি বস্তায় চার কোটি টাকা ছিল। এর মধ্যে দুটি বস্তা নিয়ে গেছে দুর্বৃত্তরা। যে বস্তাটি নিতে পারেনি, সেটিতে ১কোটি ৭০ লাখ টাকা রয়েছে। ঘটনা তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও গোয়েন্দা পুলিশ।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, সকাল সাড়ে ১১ টার দিকে গাজীপুর পুলিশ সুপার জসীম উদ্দীন স্যার ঘটনাস্থল ঘুরে দেখেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বিভাগের উর্ধতন কর্মকর্তারা। আমরা কাজ করছি।'
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম(বার) মুঠোফোনে যায়যায়দিনকে বলেন,'বিকাশ এজেন্টের কেউ এখনো কোনো অভিযোগ করেনি। তাদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে। অপরাধীদের ইতোমধ্যে বেশ কয়েকটি টিম অভিযান চালাচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।'
এ সংবাদ লিখা পর্যন্ত (বিকেল ৫টা) কোনো মামলা হয়নি বলে মুঠোফোনে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার।