গোবিন্দল ফুটবল টুর্ণামেন্টের কোয়ার্টার ফাইনালে বিজয়ী মানিকগঞ্জ একরাম স্মৃতি ক্রীড়া চক্র

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দল জনতা সংঘের আয়োজনে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়

2026-10-10T20:21:29+06:00
2026-10-10T20:21:29+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গোবিন্দল ফুটবল টুর্ণামেন্টের কোয়ার্টার ফাইনালে বিজয়ী মানিকগঞ্জ একরাম স্মৃতি ক্রীড়া চক্র
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:২১ পিএম  
ছবি-যাযাদি
মানিকগঞ্জের সিংগাইরে গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দল জনতা সংঘের আয়োজনে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজারো ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতিতে শনবিবার (১০ অক্টোবার) বিকেলে এ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় ৩-০ গোলে দিনাজপুর তারেক একাডেমিকে পরাজিত করে বিজয়ী হন মানিকগঞ্জ একরাম স্মৃতি ক্রীড়া চক্র।

এদিন খেলা শুরু হওয়ার আগেই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয় দর্শকদের আনাগোনা। দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় খেলার মাঠ। বিকেল সাড়ে তিনটায় টায় খেলা শুরু হয়। খেলা উপভোগ করতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে অগণিত ফুটবলপ্রেমী দর্শক। জার্সি গায়ে ও পতাকা হাতে নিয়ে হর্সধ্বনি ও করতালি দিয়ে খেলোয়ারদের উৎসাহ উদ্দীপনা দেন উভয় দলের ফুটবল ভক্তরা।

খেলা শুরুর বাঁশি বাজতেই দুদলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। শুরু থেকে শেষ পর্যন্ত উভয় দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য, শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মাঝেও ম্যাচটি হয়ে ওঠে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য দৃষ্টান্ত।

খেলার ধারাভাষ্য প্রদান করেন এইচ আর হানিফ ও খোরশেদ রায়হান। খেলার উত্তেজনা ও রোমাঞ্চকর মুহূর্তে কাব্যিক শব্দচয়ন ও চমৎকার প্রাণবন্ত ধারাভাষ্যে উপস্থিত দর্শকদের মধ্যে এক দারুণ উন্মাদনা ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

খেলার প্রথমার্ধ গোলশূন্য (০-০) সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে ৩-০ শূণ্য গোলে এগিয়ে যায় মানিকগঞ্জ একরাম স্মৃতি ক্রীড়া চক্র। খেলার নির্ধারিত সময়ে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন মানিকগঞ্জ একরাম স্মৃতি ক্রীড়া চক্র। খেলা শেষে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরে প্রীতির বার্তা দেন।

খেলা উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু। তিনি জানান, মাদক ও অপরাধ মুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে গোবিন্দল জনতা সংঘের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টর আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মধ্য দিয়ে  ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ এবং ফুটবলের প্রতি স্থানীয় তরুণ প্রজন্মের আগ্রহ বৃদ্ধি পাবে। খেলায় পুরস্কার হিসেবে বিজয়ী দলকে দুই ভরি স্বর্ণ ও ২৫ ভরি রুপার তৈরি ট্রফি আর রানার্সআপ দলকে এক ভরি স্বর্ণ ও ২৫ ভরি রুপার তৈরি ট্রফি অথবা সমমানের অর্থ প্রদান করা হবে। এছাড়াও টুর্নামেন্টে সেরা খেলোয়ার, সেরা গোলরক্ষক ও সর্বোচ্চ গোলদাতার জন্য রয়েছে আকর্ষনীয় পুরস্কার।

এসময় বিশেষ অতিথি হিসেবে সহকারি পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ, সিংগাইর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, খেলার পৃষ্ঠপোষক কেএফসি ব্রিকস-এর স্বত্বাধিকারী  মো: আবুল কাশেম, সভাপতি এমআর এম ব্রিকস-এর স্বত্বাধিকারী মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাগর।

এছাড়াও খেলায় গোবিন্দল জনতা সংঘের সাবেক সভাপতি আবুল হোসেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য সাহাবুদ্দিন, খেলা আয়োজক কমিটির সদস্য শাহানুর ইসলাম, সিংগাইর দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান পরাগ, ইউপি সদস্য খোরশেদ আলম, আবুল কাশেম, আরিফুর রহমান ও সাদেক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী শনিবার, (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় তৃতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত