শিবালয়ে তিন লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৮৫টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জালগুলো

2026-10-10T20:25:24+06:00
2026-10-10T20:25:24+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শিবালয়ে তিন লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:২৫ পিএম  
ছবি-যাযাদি
মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৮৫টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত উপজেলার যমুনা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে সন্ধ্যায় আরিচা ঘাটে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে পাটুরিয়া নৌ-থানা পুলিশ ও বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মৎস্য বিভাগের অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে যমুনা নদীতে অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ৮৫টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় যমুনা নদীতে অভিযান চালিয়ে জব্দ করা অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

তিনি আরও জানান, মা ইলিশ সংরক্ষণে অবৈধ মৎস্য আহরণবিরোধী এ অভিযান আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। মা ইলিশ রক্ষা ও ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত