হাতি,বালু পাথর সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি সরকারঃ মন্ত্রী আবদুল আউয়াল পিন্টু

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

সারাদেশ

বন্যহাতি, বালু,পাথর সমস্যা সমাধানে স্থানীয় সংসদ সদস্যর সাথে আলেচনা করে বিএনপি সরকার কাজ করবে বলে জানান বন, পরিবেশ ও জলবায়ু

2026-10-10T19:52:44+06:00
2026-10-10T19:52:44+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
হাতি,বালু পাথর সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি সরকারঃ মন্ত্রী আবদুল আউয়াল পিন্টু
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৭:৫২ পিএম  
ছবি-যাযাদি
বন্যহাতি, বালু,পাথর সমস্যা সমাধানে স্থানীয় সংসদ সদস্যর সাথে আলেচনা করে বিএনপি সরকার কাজ করবে বলে জানান বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল পিন্টু। তিনি হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে গুরুত্ব দিয়ে আজ শনিবার বিকালে প্রধান অতিথি হিসাবে ঝিনাইগাতী উপজেলার হল রুমে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,দেশে ইতোমধ্যে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র  রয়েছে। এ ধরনের পার্কের সংখ্যা আরও বাড়ানো যায় কি না,তা নিয়ে সম্ভাব্য যাচাই-বাছাই চলছে। পর্যটন খাতকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও আয় বৃদ্ধির পাশাপাশি হাতি সংরক্ষণ এবং মানুষ-হাতি সংঘাত নিরসনের সুযোগ তৈরি হতে পারে। 

তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী বাংলাদেশের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে অত্যন্ত গুরুত্ব দেন। এ কারণে সংশ্লিষ্টদের কাজ করা সহজ হয়েছে উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিএনপি সরকার এই সকল সমস্যা সমাধানে কাজ করবে বলে জানান। 

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে শেরপুর তিন আসনের সংসদ মাহমুদুল হক রুবেল,পুলিশ সুপার এ,কে,এম জহিরুল ইসলাম,প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী,বন সংরক্ষক ছানাউল্যা পাটোয়ারী বক্তব্য রাখেন।  বন বিভাগের কর্মকর্তা, এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য,গণমাধ্যমকর্মী ও হাতি সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। এর আগে শেরপুর জেলার নালিতাবাড়ী  হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে রাংটিয়া গজনী অবকাশ, বালিঝুরি, মধুটিলা ইকোপার্ক পরিদর্শন করে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ঝিনাইগাতী উপজেলার হল রুমে  বক্তব্য রাখেন।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত