নারায়ণগঞ্জে সহযোগী ডাকাতের গুলিতে ডাকাত সর্দার নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সহযোগীদের গুলিতে সাহেব আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি ডাকাত সর্দার হিসেবে পরিচিত ছিলেন

2026-10-12T21:19:59+06:00
2026-10-12T21:19:59+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নারায়ণগঞ্জে সহযোগী ডাকাতের গুলিতে ডাকাত সর্দার নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৯:১৯ পিএম  
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সহযোগীদের গুলিতে সাহেব আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি ডাকাত সর্দার হিসেবে পরিচিত ছিলেন এবং তার বিরুদ্ধে অন্তত ২০টি মামলা রয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) চার নম্বর ওয়ার্ডের বউবাজারসংলগ্ন দশতলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, স্থানীয় রনি ও রংমিস্ত্রি আসলাম সাহেব আলীকে লক্ষ্য করে গুলি করেন। এতে তার মাথা ও বুকে গুলি লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক সাহেব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাহেব আলী তার সহযোগী রনি ও আসলামের গুলিতে আহত হন। তার মাথায় গুলি করা হয়েছিল। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত সাহেব আলীর বিরুদ্ধে ডাকাতিসহ অন্তত ২০টি মামলা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
  বিষয়:   নারায়ণগঞ্জ  সিদ্ধিরগঞ্জ  গুলিতে নিহত  অপরাধ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত