প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৮:২১ পিএম
ছবি-যাযাদি ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা সেবা আরও বেগবান করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ৩ হাজার ৭ শত ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করেছে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে খানপুর তিনশো শষ্যা বিশিষ্ট হাসপাতালের কর্তৃপক্ষের নিকট এই ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম।
এ সময় সংসদ সদস্য আবুল কালাম বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতকে আরও গুরুত্ব দেওয়ার লক্ষ্যে প্রতিটি হাসপাতালের কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে। ১৮ বছর ধরে হাসপাতালে যেসব ত্রুটি রয়েছে সেগুলো চিহ্নিত করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। তাই মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। হাসপাতালের বেড সংকটের বিষয় তিনি বলেন, এই হাসপাতালে ৩শ শষ্যা থেকে ৫ শ শষ্যা হাসপাতাল করার প্রক্রিয়া চলছে। আশা করি আমরা তার বাস্তবায়ন দেখতে পাবো। এ সময় অচল বিভাগগুলো সচল করে রোগীদের সেবা দেওয়ার বিষয়ে মতপ্রকাশ করেন।
এসময় পুলিশ সুপার হাবিবুর রহমান, সিভিল সার্জন এস এম সাখাওয়াত হোসেন, সমাজসেবা অধিদপ্তর উপ পরিচালক মাসুদুল হাসান তাপস, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।