শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায়ের আর্থিক অনুদান পেল সিংগাইরের ৮৪টি পূজামণ্ডপ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৮৪ টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশে

2026-10-12T19:10:26+06:00
2026-10-12T19:10:26+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায়ের আর্থিক অনুদান পেল সিংগাইরের ৮৪টি পূজামণ্ডপ
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৭:১০ পিএম  
ছবি-যাযাদি
শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৮৪ টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল ও লেদার ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায়। 

তার মা শ্রীমতি গীতা রায় দুর্গোৎসবের ব্যানারে সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩ টার দিকে প্রত্যেক পুজো মন্ডপে ২০ হাজার করে টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে এদিন সিংগাইর পৌর শহরের আঙ্গারিয়া মহল্লায় গীতা রায় ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী সজিব কুমার সাহার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল আমিন কবির ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহারুল ইসলাম প্রমূখ।

পরে উপজেলার ৮৪ টি পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকের হাতে ২০ হাজার করে মোট ১৬ লাখ ৬৮ হাজার টাকা তুলেদেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ও শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায়।

এসময় পৌর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলাম, প্রচার সম্পাদক নুর আলম বাবুল উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব রাজকুমার রায় ও সদস্য বিশ্বজিৎ কুমার সাহা রাজিবসহ সনাতনী সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত