ডিমলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাদেশ

নীলফামারীর ডিমলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (১২ অক্টোবর) ডিমলা

2026-10-12T16:19:45+06:00
2026-10-12T16:19:45+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ডিমলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:১৯ পিএম  
ছবি-যাযাদি
নীলফামারীর ডিমলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১২ অক্টোবর) ডিমলা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে কর্মসূচির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসীম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ ইবনে ফয়সাল মুন, খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন।

এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন নাগরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং বাস্তবায়ন-সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
  বিষয়:   ডিমলা  ফ্যামিলি কার্ড  কর্মসূচি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত