প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:৪৯ পিএম
ছবি-যাযাদি ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ অক্টোবর সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানম।
সভায় ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান, চাঁদাবাজি প্রতিরোধ ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে চলমান কার্যক্রম তুলে ধরেন।
এ সময় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, পর্যাপ্ত পুলিশ মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। গুজব ও অপপ্রচার প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করা হয়।
পুলিশ সুপার বলেন, জননিরাপত্তা নিশ্চিত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঢাকা জেলা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে পুলিশ-প্রশাসন-পূজা কমিটি ও জনগণের সমন্বিত সহযোগিতা জরুরি।