প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:৪৪ পিএম

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে স্বাধীনতা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে সকাল থেকে প্রায় ২ হাজার ৫০০ দরিদ্র ও অসহায় রোগী চক্ষুসেবা নিতে উপস্থিত হন।
কেশরহাট পৌরসভা স্বাধীনতা ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক খুশবর রহমান, সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এবং কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কেশরহাট পৌরসভা স্বাধীনতা ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব সেলিম রেজা বলেন, দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের চিকিৎসাসহায়তা এবং কেশরহাট ঐক্য পরিষদের সার্বিক সহযোগিতায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের বিনামূল্যে চক্ষুসেবা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
তিনি জানান, ক্যাম্পেইনে আগত রোগীদের মধ্যে ১ হাজার ৭৭০ জনকে চোখের ড্রপসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া ৩৫০ জন রোগীকে চশমা প্রদান করা হয়েছে।
আগামী ১৪ অক্টোবর থেকে পর্যায়ক্রমে চার ধাপে ১১০ জন করে মোট ৪৪০ জন রোগীর দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালে সম্পূর্ণ বিনামূল্যে চোখের অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।