মদনে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে উপচে পড়া ভিড়, চিকিৎসা পেলেন ৬০০ মানুষ

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার মদনে ৬০০ জন অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা থেকে

2026-10-12T18:51:50+06:00
2026-10-12T18:51:50+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মদনে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে উপচে পড়া ভিড়, চিকিৎসা পেলেন ৬০০ মানুষ
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:৫১ পিএম  
ছবি-যাযাদি
নেত্রকোনার মদনে ৬০০ জন অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার মদন সদর ইউনিয়নের কুলিয়াটি গ্রামে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে এবং কুলিয়াটি গ্রামের সমাজসেবক জয়নাল আবেদীনের সহযোগিতায় এ ক্যাম্পে ২০০ জন রোগীকে বিনামূল্যে বিভিন্ন পাওয়ারের চশমা প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাম্পের দুই দিন আগে পুরো ইউনিয়ন জুড়ে মাইকিং করে প্রচারণা চালানো হয়। প্রচারণার খবর পেয়ে সকাল থেকেই ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে চোখের নানা সমস্যা নিয়ে রোগীরা ভিড় জমান।

চিকিৎসা নিতে আসা কুলিয়াটি গ্রামের কাজী আলম, কাঁপাসাটিয়া গ্রামের মান্নাফ মিয়া ও বাজিতপুর গ্রামের আলা উদ্দিন বলেন, "আমরা গরিব মানুষ। দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলাম, টাকার অভাবে ডাক্তার দেখাতে পারিনি। বিনামূল্যে চিকিৎসার খবর পেয়ে এখানে এসেছি। ডাক্তার দেখিয়েছি, চশমাও পেয়েছি। এই উদ্যোগে আমরা খুব খুশি।"

বিএনএসবি চক্ষু সেবা ক্যাম্পের ইনচার্জ সানি বলেন, "ময়মনসিংহ বিএনএসবি চক্ষু হাসপাতালের পক্ষ থেকে নিয়মিত বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ মদন সদর ইউনিয়নের ৬০০ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২০০ জনকে প্রয়োজন অনুযায়ী চশমা দেওয়া হয়েছে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত