উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের কবর জিয়ারত করলেন আমান উল্লাহ আমানসহ নেতৃবৃন্দ

উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

১৯৯০ সালের স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনে শহীদ নাজির উদ্দিন জিহাদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও

2026-10-12T18:48:06+06:00
2026-10-12T18:48:06+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের কবর জিয়ারত করলেন আমান উল্লাহ আমানসহ নেতৃবৃন্দ
উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:৪৮ পিএম  
ছবি-যাযাদি
১৯৯০ সালের স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনে শহীদ নাজির উদ্দিন জিহাদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও ছাত্র ঐক্যের নেতারা।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার নবগ্রামে শহীদ নাজির উদ্দিন জিহাদের নিজ গ্রাম নবগ্রাম কবরস্থানে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে কবর জিয়ারত করেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সংসদ সদস্য আমান উল্লাহ আমান, সংসদ সদস্য খায়রুল কবির খোকন, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবলু, শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজিম উদ্দীন আলম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উল্লাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার,পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহবুব, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহীন রেজা, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক হায়দার আলী সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কবর জিয়ারতকালে শহীদ নাজির উদ্দিন জিহাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় বিভিন্ন সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ নাজির উদ্দিন জিহাদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা তাঁর কবর জিয়ারত করেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত