প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:১৩ পিএম
ছবি-যাযাদি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১৪টি ইউনিয়নে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় ঘাটাইল উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরী তাসমিন উর্মি। সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, পূজা মণ্ডবের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি)মোখছেদুর রহমান,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন,বিআরডিবির চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ,পৌর বিএনপি সাবেক সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা শাখার আহবায়ক গোপাল চন্দ্র গুহ, সদস্য সচিব অরুণ জ্যোতি সান্যাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্পাদক অমুল্য চন্দ্র আর্য্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ তরিকুল ইসলাম।