প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৪:১৬ পিএম
ছবি-যাযাদি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেয়েছেন সিটি কর্পোরেশন সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদের আদালতে জামিন মঞ্জুর করেন। এর আগে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন আদালতে জামিনের আবেদন করেন।
জানাগেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় আইভীকে ১১ নাম্বার এজহারভুক্ত আসামি করা হয়েছিল। এই মামলায় নারায়ণগঞ্জ - ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ১ নাম্বার আসামি ছিলেন। এছাড়াও এ মামলায় সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, আজমেরি ওসমান, অয়ন ওসমানসহ ৯৯ জনকে এজহার নামীয় আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত নামা আরো ৩০০ জনকে আসামি করা হয়।
এ বিষয়ে আইবির আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও মেয়র আইভীর পূর্ণ জামিনের দিন ধার্য্য ছিল। আমরা আদালতের কাছে পূর্ণ জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।