ভাঙ্গায় স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় তেলবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকেশ মজুমদার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী

2026-10-13T15:30:53+06:00
2026-10-13T15:30:53+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ভাঙ্গায় স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩:৩০ পিএম  
ছবি-যাযাদি
ফরিদপুরের ভাঙ্গায় তেলবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকেশ মজুমদার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী মুন্নি মন্ডল (২০) আহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকেশ মজুমদার মাদারীপুরের রাজৈর উপজেলার সাতপাড়া গ্রামের প্রণব মজুমদারের ছেলে। আহত মুন্নি মন্ডল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা গ্রামের পরিমল মন্ডলের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাকেশ তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি পালসার মোটরসাইকেলে ফরিদপুর থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ফরিদপুরগামী একটি তেলবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন। 

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধার   দিকে চিকিৎসক রাকেশ মজুমদারকে মৃত ঘোষণা করেন।

তাঁর স্ত্রী মুন্নি মন্ডল প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নেন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, খবর পেয়ে সার্জেন্ট মো: হাসান সঙ্গীয় ফোর্স ও রেকার নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও তেলবাহী ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।

এ ঘটনায় তাঁদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অল্প বয়সে রাকেশের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
  বিষয়:   ভাঙ্গা  ফরিদপুর  সড়ক দুর্ঘটনা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত