চাঁপাইনবাবগঞ্জে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই জিয়াউর রহমান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন নাচোল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. জিয়াউর রহমান। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে

2026-10-13T17:13:22+06:00
2026-10-13T17:13:22+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই জিয়াউর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৫:১৩ পিএম  
ছবি: যাযাদি
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন নাচোল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. জিয়াউর রহমান। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে ১৩ দশমিক ৯ কেজি গাজা উদ্ধার এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায় তিনি এ স্বীকৃতি পান।

জানা গেছে, মাদকদ্রব্য উদ্ধার ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলা পুলিশের পক্ষ থেকে তাকে এ পুরস্কার দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের কাছ থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানের মাধ্যমে মাদক উদ্ধার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নাচোল থানার এসআই মো. জিয়াউর রহমানের এ অর্জনে জেলা পুলিশের সদস্যদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
  বিষয়:   চাঁপাইনবাবগঞ্জ  নাচোল থানা  মাদক উদ্ধার  জেলা পুলিশ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত