টেকনাফে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

টেকনাফে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে।ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি প্রতিপাদ্যকে

2026-10-13T18:01:02+06:00
2026-10-13T18:01:02+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
টেকনাফে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:০১ পিএম  
ছবি-যাযাদি
টেকনাফে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে।

"ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন আয়োজিত প্রোগ্রামের শুরুতে একটি র্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম অনীক চৌধুরী।

উপস্থিত ছিলেন এলজিইডি টেকনাফ উপজেলা প্রকৌশলী মোঃ আলাউদ্দিন খান, টেকনাফ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা চিন্ময় বড়ুয়া মানস, টেকনাফ উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ শফিউল হাবিব ভুইয়া, টেকনাফ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফারুক হোসেন, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী, টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন। 

বক্তব্য রাখেন সাংবাদিক গিয়াস উদ্দিন ভুলু সহ আরও অনেকে।

এছাড়াও এজাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, সিপিপি, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজিত প্রোগ্রামে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ গুরুত্ব ও তাৎপর্যের মধ্য দিয়ে আলোচনা হয়েছে।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম অনীক চৌধুরী বলেন, দুর্যোগপ্রবণ টেকনাফে মানুষের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টা ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে একটি নিরাপদ, সচেতন ও দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব। আসুন দুর্যোগ মোকাবিলায় সচেতন হই, আগাম প্রস্তুতি গ্রহণ করি এবং সম্মিলিত উদ্যোগে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় এগিয়ে আসি।

পরে সকলের সামনে সচেতনতামূলক মহড়ার আয়োজন করেন টেকনাফ সিপিপি।
  বিষয়:   টেকনাফ  আন্তর্জাতিক দুর্যোগ  প্রশমন 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত