তাচ্ছিল্য করা ব্যক্তিরাই ফ্যামিলি কার্ড নিতে ব্যস্ত: আহ্বায়ক গোলজার হোসেন

জয়পুরহাট জেলা প্রতিনিধি

সারাদেশ

সারা দেশের মতো জয়পুরহাট পৌরসভার ১,৩,৭ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণের নিযুক্ত সুপারভাইজারদের মাঝে আইডি কার্ড বিতরণ ও জরিপ কার্যক্রম

2026-10-13T19:09:50+06:00
2026-10-13T19:09:50+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
তাচ্ছিল্য করা ব্যক্তিরাই ফ্যামিলি কার্ড নিতে ব্যস্ত: আহ্বায়ক গোলজার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:০৯ পিএম  
ছবি-যাযাদি
সারা দেশের মতো জয়পুরহাট পৌরসভার ১,৩,৭ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণের নিযুক্ত সুপারভাইজারদের মাঝে আইডি কার্ড বিতরণ ও জরিপ কার্যক্রম শুরু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর বারোটায় জয়পুরহাট পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাগিচা পাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই কর্মসূচি শুরু করা হয়। 

জয়পুরহাট সমাজসেবা উপপরিচালক-এ কে, এম, মনিরুজ্জামানের সভাপতিত্বে এই কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক জনাব , মোঃ গোলজার হোসেন , আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা জাহেদা কামাল,উপজেলা সমাজসেবা অফিসার ও জয়পুরহাট সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা গণ এবং এক তিন ও চার নম্বর পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ এলাকাবাসী। 

এ সময় প্রধান অতিথি বলেন, যারা ফ্যামিলি কার্ড নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে আজকে তারাই এই কার্ডের জন্য আমাদের কাছে ধরনা দিচ্ছে। সকলের জ্ঞাতার্থে বলতে চাই বর্তমান প্রধানমন্ত্রী জনাব,তারেক রহমান স্বচ্ছতার ভিত্তিতেই এই কার্ড প্রদান করবে ,পর্যায়ক্রমে কেউই বাদ যাবেন না। তাই আসুন আমরা সবাই মিলে এই সরকারের সকল কাজে সহযোগিতা করি এবং দেশকে এগিয়ে নেই।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত