ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ সার্কেল মনোতোষ বিশ্বাস

গফরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠানে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত

2026-10-13T19:13:26+06:00
2026-10-13T19:13:26+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ সার্কেল মনোতোষ বিশ্বাস
গফরগাঁও প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:১৩ পিএম  
ছবি-যাযাদি
ময়মনসিংহ  জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠানে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ বিশ্বাস । তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত।

গত সেপ্টেম্বর/২০২৬ মাসের কৃতিত্বপূর্ণ  কাজের স্বীকৃতিস্বরূপ ময়মসিংহ জেলার শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁওসার্কেল) হিসেবে বিশেষ সম্মাননা স্মারক পান মনোতোষ বিশ্বাস ।

সোমবার সকালে ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের শহীদ বীরমুক্তিযোদ্ধা মুন্সি কবির আহমেদ মাল্টিপারপাস শেডে মাসিক কল্যাণ  সভায় এ সিদ্ধান্ত  নেয়া হয় । সভায় পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান শ্রেষ্ঠ সার্কেল অফিসার ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ।

উক্ত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান । সভায় জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

 অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক আইনশৃঙ্খলা, অভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদণ্ডের ওপর ভিত্তি করে  ময়মনসিংহ জেলা পুলিশকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত