প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:১১ পিএম
ছবি-যাযাদি জয়পুরহাটে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের আয়োজনে হরিপুর উচ্চ বিদ্যালয়ে এক মাদক বিরোধী সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কাহাপুর উচ্চ বিদ্যালয় ও হরিপুর উচ্চ বিদ্যালয়-এ স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন প্রামান্য চিত্র প্রদর্শন ও মাদকদ্রব্যের কুফল ও ক্ষতিকর দিক সম্পর্কে দুইটি সচেতনতামূলক আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা মাদকাসক্তির ভয়াবহতা, মাদকদ্রব্য সেবনের ফলে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট বিরূপ প্রভাব এবং এর ক্ষতিকর দিকসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও মাদক থেকে সম্পূর্ণরূপে দূরে থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ করা হয়।
পরে মাদকবিরোধী থিম সং ও মাদকবিরোধী সচেতনতামূলক ডকুমেন্টারি ও স্থিরচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত, আকর্ষণীয় ও শিক্ষণীয় করে তুলতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা ও প্রতিযোগিতায় বিজয়ী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।