মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশনের তফসিল ঘোষণা, আগামী ৩১ অক্টোবর ম্যানেজিং কমিটির নির্বাচন

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর তফসিলে ম্যানেজিং কমিটির নির্বাচনের কথা

2026-10-13T18:36:32+06:00
2026-10-13T18:36:32+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশনের তফসিল ঘোষণা, আগামী ৩১ অক্টোবর ম্যানেজিং কমিটির নির্বাচন
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:৩৬ পিএম  
ছবি-যাযাদি
নরসিংদীর মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর তফসিলে ম্যানেজিং কমিটির নির্বাচনের কথা বলা হয়েছে। 

নরসিংদী সদর উপজেলা সমবায় অফিসার ও মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশনের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ ওমর ফারুকের স্বাক্ষরিত তফসিলে আগামী ১৫ থেকে ১৭ অক্টোবর প্রার্থীদের নিকট মনোনয় ফরম বিতরণ ও জমা গ্রহণ, ১৮ অক্টোবর মনোনয়নপত্র যাচাই বাছাই ও বৈধ তালিকা প্রকাশ, ১৯ অক্টোবর  মনোনয়পত্র প্রত্যাহার ও চূরান্ত বৈধ তালিকা প্রকাশ এবং ৩১ অক্টোবর ২০২৬ ইং তারিখে নির্বাচন, ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হবে। 

প্রতিষ্ঠানটির নির্বাচনে ১ম-৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের ভোটে ২ জন অভিভাবক প্রতিনিধি, ৬ষ্ঠ-৯ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের ভোটে ২ জন অভিভাবক প্রতিনিধি, ১ম-৯ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের ভোটে ১ জন সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি, প্রাথমিকে শিক্ষকদের ভোটে ১জন শিক্ষক প্রতিনিধি, মাধ্যমিক স্তরে শিক্ষকদের ভোটে ১জন শিক্ষক প্রতিনিধি ও উভয় স্তরের শিক্ষকদের ভোটে ১জন সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হবেন। 

দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ার পর গত বছর নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেয় সরকার ফলে নির্বাচনটি আর হতে পারেনি। বহুল প্রতিক্ষিত এই নির্বাচনটি আনন্দঘন অবস্থায় অনুষ্ঠিত হবে এই প্রত্যাশা সকলের।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত