প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:২৭ পিএম
ছবি-যাযাদি জামালপুরের ইসলামপুরে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ -২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার পাথর্শী ইউনিয়নের পশ্চিম মোজাআটা গ্রামে দিবসটি উপলক্ষে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল- “বাল্যবিবাহ বন্ধ করি, কন্যাশিশুর অধিকারে বিনিয়োগ করি।”
অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের অংশীদারত্বে GESMIN প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব এবং জেন্ডার ডিজাস্টার এন্ড ক্লাইমেট চেন্স অফিসার মাহমুদুল হাসান। এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক, জনপ্রতিনিধিসহ শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী কন্যা শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।