প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:৩২ পিএম

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, বিলাইছড়ির আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশে এঁর সভাপতিত্বে সভায় প্রধান উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায় এবং পিডিবিএফের সহকারী প্রকল্প পরিচালক মো. রাইসুল ইসলাম।সভাটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জবারানী দাশ, তথ্য আপা আমবিয়া বেগম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের সুমন গাজীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।