নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ঘর থেকে শুরু করি, দূর্যোগ সহনীয় দেশ গড়ি প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস -২০২৬ পালিত হয়েছে।আজ মঙ্গলবার (১৩

2026-10-13T15:22:58+06:00
2026-10-13T15:22:58+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩:২২ পিএম  
ছবি-যাযাদি
"ঘর থেকে শুরু করি, দূর্যোগ সহনীয় দেশ গড়ি" প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস -২০২৬ পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলা ফতুল্লার পাইলট উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসন, দূর্যোগ ব্যবস্হাপনা ও এাণ মন্ত্রনালয়ের আয়োজন দিবসটি উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিএ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জানমালের ক্ষয়ক্ষতি প্রতিরোধ, দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুত, ও সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় সম্পর্কে সচেতনতা করা ও বাস্তব ধারণা দিতে মহড়ার আয়োজন করা হয়।

দিবসটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাইমা ইসলাম।  এসময় আরও উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন, ফতুল্লা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা আক্তার, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন সিকদার সহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।
  বিষয়:   প্রশমন  নারায়ণগঞ্জ  দূর্যোগ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত