শিবালয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের শিবালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ

2026-10-13T15:24:12+06:00
2026-10-13T15:24:12+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শিবালয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩:২৪ পিএম  
ছবি-যাযাদি
মানিকগঞ্জের শিবালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি ও ভূমিকম্প-অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের করা হয়। পরে র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান ভূঁইয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা খানম ইউসুফজ্জী, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. কুদ্দুস হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরী, জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. দবিরুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা মো. রুবেল মিয়া, আইসিটি কর্মকর্তা মো. আখতারুজ্জামান ও তথ্য আপা রোকসানা আক্তার, উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান, মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাজাহান মিয়া, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হোসেন আলী, ফায়ার সার্ভিসের সদস্য, শিবালয় কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‍্যালিতে অংশ নেন।

র‍্যালি শেষে শিবালয় ফায়ার স্টেশনের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে একটি মহড়া অনুষ্ঠিত হয়। দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
  বিষয়:   শিবালয়  দুর্যোগ  প্রশমন 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত