‘ডন অব ইয়েমেন’ অভিযানে ৯৫০ হুথি নিহতের দাবি ইয়েমেন সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দাবি করেছে, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানে ৯৫০ জন হুথি যোদ্ধা

2026-10-13T19:09:21+06:00
2026-10-13T19:09:21+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
‘ডন অব ইয়েমেন’ অভিযানে ৯৫০ হুথি নিহতের দাবি ইয়েমেন সরকারের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:০৯ পিএম  
ছবি: এপি
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দাবি করেছে, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানে ৯৫০ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া ৩৮০টি সামরিক যান ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি বাহিনী।

বুধবার (১৩ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে সামরিক মুখপাত্র কর্নেল মজিদ আল-নুজাইলির বরাতে এসব তথ্য প্রকাশ করা হয়। তার ভাষ্য অনুযায়ী, সরকারি বাহিনী বিভিন্ন সামরিক ফ্রন্টে মোট এক হাজার ৮৭৯টি অভিযান পরিচালনা করেছে।

কর্নেল মজিদ আল-নুজাইলি জানান, এসব অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, কামানের গোলা, রকেট লঞ্চার ও স্নাইপার ইউনিট ব্যবহার করা হয়েছে। হুথিদের প্রতিরক্ষাব্যবস্থা, কমান্ড সেন্টার, অস্ত্রাগার ও সরবরাহব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে হতাহত ও ক্ষয়ক্ষতির এসব পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে হুথিদের কোনো বক্তব্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি গত পাচ অক্টোবর ‘ফজর আল-ইয়েমেন’ বা ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরুর ঘোষণা দেন। অভিযানের লক্ষ্য হিসেবে হুথিদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানাসহ অন্যান্য এলাকা পুনরুদ্ধার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনরায় চালু এবং হুথি বিদ্রোহের অবসান ঘটানোর কথা জানিয়েছে সরকার।

ইয়েমেনের পশ্চিম উপকূল এবং লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল-মানদেবকে ঘিরে সংঘাত আরও তীব্র হয়েছে। সরকারি বাহিনী বাব এল-মানদেব, ধুবাব ও মোখা এলাকায় অগ্রগতির দাবি করেছে। তবে হুথিরা এসব দাবি অস্বীকার করেছে।

২০১৪ সালে আনসারুল্লাহ নামে পরিচিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করলে ইয়েমেনের সংঘাত নতুন পর্যায়ে পৌছায়। দীর্ঘস্থায়ী এই যুদ্ধ দেশটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। এর আগে ইয়েমেনের সরকারি বাহিনী বহু হুথি যোদ্ধা নিহত এবং ১৮০টির বেশি সামরিক যান ধ্বংসের দাবিও জানিয়েছিল।
  বিষয়:   ইয়েমেন  হুথি বিদ্রোহী  সামরিক অভিযান  মধ্যপ্রাচ্য 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত