শেরপুর গনশুনানীত মা-হারা শিশুকে পরম মমতায় কোল তুলে নিলেন জেলা প্রশাসক

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানী- মাহারা শিশুকে পরম মমতায় কোল নিলেন তুলে নিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।গতকাল বুধবার (১৪ অক্টোবর)

2026-10-15T13:40:56+06:00
2026-10-15T13:40:56+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শেরপুর গনশুনানীত মা-হারা শিশুকে পরম মমতায় কোল তুলে নিলেন জেলা প্রশাসক
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:৪০ পিএম  
ছবি-যাযাদি
শেরপুরে জেলা প্রশাসকের  সাপ্তাহিক গণশুনানী- মা"হারা শিশুকে পরম মমতায় কোল নিলেন তুলে নিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। 

গতকাল বুধবার (১৪ অক্টোবর) সারাূিন ব্যাপী  জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ওই গণশুনানী অনুষ্ঠিত হয়। আগত ১৮০ জন সাহায্যপ্রার্থী মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি। 

গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সেবাপ্রার্থীরা চিকিৎসা সহায়তা, আর্থিক অসচ্ছলতা, শিক্ষা, বাসস্থান, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা, ভূমি-সংক্রান্ত সমস্যা ও বিভিন্ন নাগরিক সেবা-সংক্রান্ত বিষয়ে তাঁদের আবেদন ও অভিযোগ উপস্থাপন করেন। জেলা প্রশাসক সেবাপ্রার্থীদের সমস্যার ধরন অনুযায়ী তাৎক্ষণিক সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

গণশুনানীতে আগত বিভিন্নজনের বেশকিছু সমস্যা তাৎক্ষণিক সমাধান করা হয় এবং ১৫১ জন হতদরিদ্রদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া বাকীদের প্রতিবন্ধী, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ অন্যান্যভাবে সাহায্য প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়। সেইসাথে যে সকল সমস্যা অন্যান্য দপ্তরে সমাধানযোগ্য সেগুলো সে দপ্তর প্রধানের সাথে কথা বলে সমাধান করার নির্দেশনা প্রদান করা হয়।

গণশুনানীকালে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
  বিষয়:   শেরপুর  গণশুনানী  মা হারা  জেলা প্রশাসক 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত