শিবালয়ে মা ইলিশ ধরায় ৭ জেলের কারাদণ্ড, ৫০ লাখ টাকার জাল ধ্বংস

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে সাত জেলেকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের

2026-10-14T19:50:38+06:00
2026-10-14T19:50:38+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শিবালয়ে মা ইলিশ ধরায় ৭ জেলের কারাদণ্ড, ৫০ লাখ টাকার জাল ধ্বংস
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:৫০ পিএম  
ছবি-যাযাদি
মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে সাত জেলেকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে ছয়জনকে ১৭ দিন করে এবং একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় প্রায় ৫০ লাখ টাকা মূল্যের আড়াই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা ৩৫ কেজি ইলিশ মাছ স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের আল মামুন (৩০) ও রুহুল আমিন (৪৬), লালগোলা গ্রামের রিপন শেখ (২৫) ও আনোয়ার হোসেন (২৫), শিবালয় উপজেলার দক্ষিণ তেওতা গ্রামের ইদ্রিস আলী (৫০) এবং গোয়ারিয়া গ্রামের স্বপন শেখ (২০) ও সাগর মিয়া (২৪)। তাঁরা রাতের বেলায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করছিলেন বলে জানা গেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা অবৈধ কারেন্ট জাল নদীর চরে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশের উৎপাদন বাড়াতে মা ইলিশ রক্ষা ও সংরক্ষণ করা সবার দায়িত্ব ও কর্তব্য। মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ অভিযান চলবে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত