প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৯:০৩ পিএম
ছবি-যাযাদি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামগড় ব্যাটালিয়নের সদস্যদের হাতে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ী আটক হয়েছে।আটককৃত শাড়ীর বাজার মূল্য প্রায় ১৯ লাখ ৩৬ হাজার টাকা।বুধবার ১৪(অক্টোবর) রামগড় ব্যাটালিয়নের আওতাধীন মিরশরাই উপজেলার ছোটফরিংগা সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪শ ৮৪ পিস শাড়ী আটক করে বিজিবির অাভিযানিক দল।
বিজিবি জানায় ,সীমান্তের নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিতকরণ এবং চোরাচালান প্রতিরোধে মিরশরাইয়ের ছোটফরিংগা সীমান্ত এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।
এসময় সীমান্ত পিলার ২২০৩ / ২ সন্নিকটে বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়ি এলাকায় চারশ চুরাশি পিস ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করা হয়েছে।
শাড়িগুলো কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কাজ চলমান আছে।রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক গণমাধ্যমকে জানান,দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ত রক্ষা ,চোরাচালান রোধ,অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান চলমান থাকবে।