জয়পুরহাট বিজিবি-২০ কর্তৃক প্রায়৩ কোটি টাকার বিদেশী কয়েন উদ্ধার: গ্রেফতার ২

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাট বিজিবি-২০ এবং পত্নীতলা ব্যাটেলিয়ান ১৪ এর যৌথ অভিযানে ২ কোটি ৭৯,২৬,১৪৩ টাকার বিদেশী কয়েন উদ্ধার ও দুই পাচারকারী কে

2026-10-14T20:30:19+06:00
2026-10-14T20:30:19+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
জয়পুরহাট বিজিবি-২০ কর্তৃক প্রায়৩ কোটি টাকার বিদেশী কয়েন উদ্ধার: গ্রেফতার ২
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৮:৩০ পিএম  
ছবি-যাযাদি
জয়পুরহাট বিজিবি-২০ এবং পত্নীতলা ব্যাটেলিয়ান ১৪ এর যৌথ অভিযানে ২ কোটি ৭৯,২৬,১৪৩  টাকার বিদেশী কয়েন উদ্ধার ও  দুই পাচারকারী কে আটক করেছে বিজিবি। 
    
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩ অক্টোবর মঙ্গলবার রাত্রি ৯:৩০মিনিটে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক ও উপ-অধিনায়ক এর নেতৃত্বে একটি টহলদল এবং পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর সার্বিক সহযোগিতায় যৌথভাবে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মাদাইনগর এলাকা ও ধামুরহাট উপজেলার ধামুইরহাট বাজারে এক অভিযান পরিচালনা করে। সেই অভিযানে ২,৭৯,২৬,১৪৩ টাকার সমপরিমাণ বিদেশি কয়েন ও পাচারকারী মোঃ রশিদ মিয়া (৫২)পিতা-মৃত মোয়াজ্জেম হোসেন গ্রাম মাদাই নগর পত্নীতলা, এবং মোঃ রুবেল মিয়া (৫০)পিতা মৃত :তমিজ উদ্দিন, ধামুরহাট বাজার, উভয়ের জেলা নওগাঁ। আটকৃত দুইজনকে পত্নীতলা থানায় আটকৃত ১৮৭২পিচ কয়েন সহ সপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

জয়পুরহাট-২০ ব্যাটেলিয়ান কমান্ডার বলেন, বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর। এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত